৩৫ টি হাতির তাণ্ডবে আতঙ্কিত ঝাড়গ্রাম বাসীরা
দি নিউজ লায়নঃ মঙ্গলবার রাতে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁশতলা স্টেশন লাগুয়া নুনিয়াকুন্দ্রীগ্রামে। স্থানীয় গ্রামবাসীরা বলেন এই এলাকায় প্রায় ৩৫ টি দাঁতাল হাতি রয়েছে। প্রতিদিন হাতির দল মাঠে এসে ফসলের ব্যাপক ক্ষতি করছে ।যার ফলে হাতির তাণ্ডবে নুনিয়া কুন্দ্রী গ্রামে আলু ,বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজি চাষের প্রচুর ক্ষতি হয়েছে বলে গ্রামবাসীরা জানান।
ওই গ্রামের বাসিন্দা কার্তিক মাহাতো বলেন এর আগেও হাতির দল এসে গ্রামে প্রচুর ক্ষতি করেছিল ।সেই সময় বনদফতর ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ক্ষতিপূরণ মিলেনি ।গ্রামে হাতির দল ঢুকতে পারে বলে আগাম মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বন দফতর কে জানিয়েছিলাম। কিন্তু বনদফতরের কেউ আসেনি। মঙ্গলবার রাত্রি নটা থেকে রাত্রি একটা পর্যন্ত পঁয়ত্রিশটি হাতি গ্রামে ঢুকে কয়েকশো বিঘা জমির সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে।
আলু বেগুন টমেটো চাষের জমি গুলিতে গিয়ে একেবারে সব নষ্ট করে দিয়েছে হাতির দল। যার ফলে ব্যাপক ক্ষতি ফসলের ক্ষতি হয়েছে বলে তিনি জানান । কার্তিক মাহাতোর চার বিঘা জমির সবজি চাষ হাতি নষ্ট করে দিয়েছে বলে তিনি জানান।সেই সঙ্গে মাঠে থাকা তার সেলুর পাইপ হাতি ভেঙে দিয়েছে। যাতে হাতি বিদ্যুৎপৃষ্ট হয়ে না যায় তার জন্য বিদ্যুৎ লাইনের জাম্পার নামিয়ে রেখেছেন বলে তিনি জানান। কিন্তু তার সেলুমেশিনটির পাইপ ভেঙে দিয়েছে।
যেভাবে হাতি গ্রামে ঢুকে তাণ্ডব করছে তাতে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। কিন্তু এখনও পর্যন্ত ওই গ্রামে বন দফতরের কেউ যায়নি ।যার ফলে বনদফতরের ওপর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

Post a Comment